সারাদেশ

বরিশালে ফেন্সিডিল বহনকারী পাতিল মালিকের যাবজ্জীবন দন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : চল্লিশ বোতল ফেন্সিডিল রাখার দায়ে বরিশালের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলমের আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে।

জানা গেছে, ২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে একটি সিলভারের পাতিল জব্দ করে পুলিশ। তবে পাতিল বহনকারী মনির পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। পাতিলে তল্লাশী চালিয়ে পাতিলের মধ্য থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় মনির ও তার সহযোগী মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল।

মামলায় উভয়ের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়। ছয় বছর বিচারাধীন থাকার পর মামলায় আজ পলাতক মনিরকে যাবজ্জীবন এবং মিজানকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা