সারাদেশ

বরিশালে প্রতিবন্ধী ধর্ষণের পর অন্তঃস্বত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শারীরিক ও মানসিক প্রতিবন্ধি এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে পঞ্চাশ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব -৮। শনিবার (১৭ অক্টোবর) শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মহানগরীর যাত্রিবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম বেপারিকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে সিরাজ বলে ই-মেইল বার্তায় জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত সিরাজ একই গ্রামের আরজ বেপারির ছেলে।

জানা গেছে, উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাটাজোর গ্রামের গৃহহীন এক দিনমজুর তার প্রতিবন্ধি মেয়েকে নিয়ে পাশের চাচাত ভাইয়ের ঘরে বাস করেন। দিনমজুর হওয়ায় তিনি দিনের বেলা বাইরে থাকেন।

ওই কিশোরীর বাবা (৬২) অভিযোগ করেন বলেন, মেয়েটি প্রতিবন্ধি হওয়ার সুযোগ নিয়ে সিরাজুলের একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ধর্ষক সিরাজুলের ছেলে ও বাড়ির লোকজনদের জানালে তারা বিষয়টি কাউকে জানাতে বারণ করে শাসিয়ে দেয়।

ধর্ষণের স্বীকার ওই কিশোরীরর চাচী (৭০) জানান, কয়েকদিন যাবত কিশোরীটি বমি করতে থাকে। বুধবার (৭ অক্টোবর) ডাক্তারের পরামর্শে রক্ত ও প্রসাব পরীক্ষা করালে প্রেগনেন্সি পজেটিভ আসে।

চাচাত ভাবী (৩০) জানান, তার প্রতিবন্ধি ননদকে অন্তঃসত্ত্বার কথা জিজ্ঞাসা করলে সে সিরাজুল বেপারীকে দেখিয়ে দেয় এবং ধর্ষনের বর্ণনা দেয়।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত সিরাজ পালিয়ে যান।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা