সারাদেশ

‘রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার না করলে হরতাল-অবরোধ’

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে ‘নির্যাতনে’ নিহত রায়হান আহমদের খুনীদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

এরমধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে হরতাল-অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। রোববার দুপুরে নগরীর আখালিয়া নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন রায়হানের মা সালমা বেগম ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রায়হানের মা সালমা বেগম। তার পক্ষে বক্তব্য পাঠ ও আল্টিমেটাম ঘোষণা করেন রায়হানের মামাতো ভাই শওকত হোসেন। বক্তব্যে তিনি রায়হান হত্যাকান্ডের বিস্তারিত বিবরণ দিয়ে সন্দহ প্রকাশ করেছেন যে, এত নির্মমভাবে একটা মানুষকে হত্যার প্রধান হোতা পুলিশ হেফাজতে থাকার পরও যখন পালিয়ে যেতে পাওে, তখন এই মামলার ভবিষ্যত নিয়ে তাদের মনে নানা সন্দেহ দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে প্রধামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো মূলহোতা, বরখাস্তকৃত এসআই আকবরসহ অভিযুক্ত ৮ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি, দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের পর ওসমানীর ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তারও আঘাতের কারণে রায়হানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। তার পুরো শরীরে একশ’র বেশি আঘাতের চিহ্ন দেখার পরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছেনা।

এরপর বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর পক্ষে ৬ দফা দাবি পড়ে শোনান শওকত হোসেন। দাবিগুলো হচ্ছে, রায়হান হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত, হত্যাকান্ডের সাথে জড়িত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার, এ ব্যাপারে আইজিপির নির্দেশ, পুলিশ কমিশনারের পুর্ণাঙ্গ বক্তব্য, নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার অন্যতায় হরতাল-সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনকি সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিসিক’র ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, কাউন্সিলর রেবেকা বেগম, সাবেক কাউন্সিলর জগদীশ দাশ ও রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার তিন মাসের এক মেয়ে রয়েছে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

সান নিউজ/একে/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা