সারাদেশ

জামালপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩ দফা সংর্ঘষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক নাম ও পরিচয় জানা যায়নি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ৩ দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। তখন পাটহাটি এলাকায় পেছন থেকে হামলা করে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে বেশকিছু নেতাকর্মী আহত হন। পরে পাল্টা হামলায় ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারসহ বেশ কিছু ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।

দ্বিতীয় দফায় বাসস্ট্যান্ড এলাকায় আবার হামালার শিকার হয় পৌর আওয়ামী লীগের মিছিলটি। সেখানের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে তৃতীয় দফায় মালিবাগ মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ছাত্রলীগ প্রধানমন্ত্রী কর্তৃক ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড ঘোষণায় আনন্দ র‌্যালির আয়োজন করে। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা