সারাদেশ

চট্টগ্রামে কষ্টিপাথরের ‘শিবলিঙ্গ’ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের ‘শিবলিঙ্গ’ উদ্ধার করেছে র‍্যাব-৭। এ পুরাকীর্তির ওজন ১০ কেজি ৭০০ গ্রাম। বুধবার (১৪ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়।

এ সময় চোরাকারবারি দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামির নাম মাহবুল আলম (২৫)। সে পশ্চিম শাকপুরার আবুল কাশেমের ছেলে।

গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরা এলাকায় কতিপয় চোরাকারবারি অবৈধভাবে কষ্টিপাথরের পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাকারবারি দলের সদস্য মাহবুল আলমকে আটক করে।

পরে আসামির সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তায় ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের পুরাকীর্তি ‘শিবলিঙ্গ’ উদ্ধার করা হয়।এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি মামলা করে আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা