সারাদেশ

সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা বিক্রি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : শুধু বাংলাদেশই নয়, এশিয়ার প্রথম সারকারখানা ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত ‘ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি’ বা এনজিএফএফ। সিলেটসহ সারাদেশে অবশ্য এর পরিচিতি ফেঞ্চুগঞ্জ সারকারখানা নামে। লোকসানের মুখে আগেই বন্ধ হয়ে যাওয়া এ কারখানার যাবতীয় যন্ত্রপাতি কিনে নিয়েছে সিলেটেরই একটি বেসরকারি প্রতিষ্ঠান।

১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে স্থাপন করা হয়েছিল এ সার কারখানা। জাপানের কোবে স্টিল কোম্পানি নির্মিত কারখানায় শুরুতে প্রতিদিন গড়ে ৩০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হতো। দেশে সারের চাহিদা পুরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ কারখানার। যন্ত্রপাতি পুরানো হয়ে যাওয়ায় ও প্রযুক্তি ক্ষেত্রে পিছিয়ে পড়ায় উৎপাদন কমতে শুরু করে। এক পর্যায়ে তা নেমে দাঁড়ায় দৈনিক ৭০ মেট্রিক টনে। এত লোকসানের বোঝা টানা সম্ভব হয়নি সরকারের।

এ অবস্থায় ২০১৪ সালের জুলাই মাসে কারখানার প্রধান বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। অনেক চেষ্টায়ও সেটি আর সারানো যায়নি। এরপর থেকে বন্ধ হয়ে যায় এক সময়ের কোলাহলমুখর ফেঞ্চুগঞ্জ সারকারখানা। পরে এর পাশেই গড়ে তোলা হয় ‘শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি’। সেখানেই যুক্ত হন পুরানো কারখানার কর্মকর্তা কর্মচারীরা।

বুধবার (১৪ অক্টোবর) সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেটের ‘মেসার্স আতাউল্লাহ’ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১০৩ কোটি ৭৫ হাজার টাকায় সারকারখানাটির সব যন্ত্রপাতি কিনে নেয়।

এ প্রতিষ্ঠানের কর্ণধার আতাউল্লাহ সাকের জানান, কার্যাদেশ পেলেই তিনি যন্ত্রপাতি সরানোর কাজ শুরু করবেন। দরপত্রে মোট ৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

সান নিউজ/একে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা