সারাদেশ

সিলেটে রায়হান হত্যাকান্ড : কাজ শুরু করেছে পিবিআই

নিজস্ব প্রতিনিধি, সিলেট : কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিলেটে ‘পুলিশি নির্যাতনে’ নিহত নগরীর আখালিয়ার রায়হান আহমদ হত্যামামলা তদন্তের দায়িত্ব পেয়েছে তারা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা ঘটনাস্থল কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন। দলের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান।

পরে তিনি বলেন, ফাঁড়িটি প্রাথমকি পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে কিছু আলামত পাওয়া গেছে। এ ঘটনায় যাদের জড়িত পাওয়া যাবে মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া তিনি বলেন, আগের তদন্তকারী কর্মকর্তা এসআই বাতেনের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক অনুমতি প্রদান করে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। তার অনুমতিসাপেক্ষে লাশ কবর থেকে তুলে আবারও ময়না তদন্ত করা হবে।

মঙ্গলবার সকালে মামলাটি পিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর। রাতেই নথি আনুষ্ঠানিকভাবে পিবিআইতে হস্তান্তর করেছে মহানগর পুলিশ।

উল্লেখ্য, রোববার ভোরে আখালিয়া নেহারিপাড়ার রায়হান আহমদ (৩৪) নিহত হন। পুলিশ জানিয়েছিল, ছিনতাইয়ের দায়ে গণপিটুনিতে তিনি নিহত হন। তবে পরিবারের সদস্যরা পুলিশকেই দায়ি করেন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর ফাঁড়ির সকল পুলিশকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

পরদিন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে এসএমপি।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা