সারাদেশ

পল্লী গানের সম্রাট আব্দুল আলীমের স্ত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম ফেইসবুকে খবরটি নিশ্চিত করেন। তিনি লেখেন, আজ মঙ্গলবার পল্লী সম্রাট আব্দুল আলীমের স্ত্রী আমাদের মা মিসেস জমিলা আলীম পৃথিবী ছেড়ে চলে গেছে …।

গণমাধ্যমকে তিনি জানান, রাজধানীর বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে জমিলা আলীম মারা যান।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত জুনে তার ব্রেইন স্ট্রোক হয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার হাসপাতালেও ভর্তি হন।

কিংবদন্তি শিল্পী আব্দুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আব্দুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এর মধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে অস্ত্র-ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা! আহত-৪ 

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে ফুটবল প্...

নিউমুরিং কনটেইনার টার্মিনালে ধর্মঘট আহ্বান

ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা...

১১ ও ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মাদারীপুরে খেলাফত মজলিসের ১৫ নেতার পদ স্থগিত

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের...

ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে নতুন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা