সারাদেশ

১০ তলার ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীর মৌলভীপাড়া এলাকার মডার্ন টাওয়ার নামের ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি। মৃত আবরার রহমান শুভ আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, সকালে শুভ ভবনটির ১০ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মৃত শুভ ভবনটির ৯ তলার ভাড়াটিয়া আতিয়ার রহমানের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে। ভবনটির বিভিন্ন স্থানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, পিতা-মাতা ও স্ত্রীকে নিয়ে মডার্ন টাওয়ারের ৯ম তলায় বসবাস করতেন শুভ। সোমবার আল আরাফাহ ব্যাংকের খুলনা শাখা থেকে বদলি হয়েছেন চুকনগর শাখায়। মঙ্গলবার সকালে সেখানে যোগদানের কথা ছিল।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা