সারাদেশ

এমসি কলেজে গণধর্ষণ : চার আসামির ছাত্রত্ব বাতিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ চারজনের ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে এমসি কলেজ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এমসি কলেজের অধ্যক্ষ মো. সালেহ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহফুজ ব্যতীত অন্যরা এমসি কলেজের সাবেক ছাত্র ছিলেন। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ধর্ষণ মামলার আসামি হওয়ায় এমসি কলেজের অধ্যক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই চারজনের ছাত্রত্ব এবং সার্টিফিকেট বাতিল করা হয়। তারা চারজনই এমসি কলেজের ছাত্র ছিলেন।

ছাত্রত্ব বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন— বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (অনিয়মিত) ছাত্র সাইফুর রহমান (২৮) তার রেজিস্ট্রেশন নম্বর ২৯৪৯৪১৩। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি মাস্টার্স ফাইনাল বর্ষের শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), রেজিস্ট্রেশন নম্বর ১৬৩১১০২৩১৪২। বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম (২৫), রেজিস্ট্রেশন নম্বর ১৩১০২০৫১২৪৮ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের মাহফুজুর রহমান (২৫), রেজিস্ট্রেশন নম্বর ১৭৩১১০২৪৪৮৪।

গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্তরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানায় দলীয় সূত্র। পরে রাত সাড়ে ১০টায় ওই তরুণীকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করে পুলিশ।

গণধর্ষণের ঘটনায় পরদিন এসএমপির শাহপরাণ থানায় ছয়জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন তরুণীর স্বামী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা