সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ২ বোনকে ধর্ষণ, নানা আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় আপন দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু বক্কর (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তিনি কান্দাপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির কেয়ারটেকার ছিলেন। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১২টায় কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধষর্ণের শিকার দুই বোনের বরাত দিয়ে ওসি জানান, ৫ অক্টোবর রাতে দুই বোন বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। পরে ওই বাড়ির দারোয়ান আবু বক্করের কাছে গিয়ে আশ্রয় চায়। আবু বক্কর তাদের নাতিন বলে সম্বোধন করে বাড়িতে আশ্রয় দেয় এবং রাতে আবু বক্কর দুই বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়। ভোরে তারা তাদের বাড়ি চলে আসে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানায়, বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে আবু বক্করকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা