সারাদেশ

ভোলায় শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিনিধি, ভোলা :

ভোলা সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নাছিম (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভোলা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিমের বাড়ি থেকে তাকে আটক করে। এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে ভোলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আটক নাছিম সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য বাঘমারা গ্রামের আব্দুর রবের ছেলে।

মামলার এজহারে শিশুর মা উল্লেখ করেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সে চার বছরের কন্যা শিশুকে ঘরের ভিতরে রেখে রান্না করতে যায়। এসময় তাদের পাশের প্রতিবেশি আব্দুর রবের ছেলে নাছিম ঘরে এসে তার শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে তিনি রান্না শেষ করে ঘরে গেলে নাছিম ঘর থেকে বের হয়ে চলে যায়। এ অবস্থায় তার শিশু কন্যা তাকে নাছিমের বিষয়টি খুলে বলে। পরে সে ভোলা থানায় এসে নাছিমের বিরুদ্ধে মামলা করেন।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, শিশুটির মায়ের মামলা ও শিশুর জবানবন্দির আলোকে অভিযুক্ত নাছিমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/আদিল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা