সারাদেশ

মেয়ের ধর্ষকদের ফাঁসির দাবিতে অসহায় বাবার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের ধর্ষকদের ফাঁসির দাবিতে একাই মানববন্ধন করেছেন হতদরিদ্র অসহায় এক বাবা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে ও হাতে পোস্টার নিয়ে এক ঘণ্টা নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুনট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে মানববন্ধন করেন তিনি।

তিনি স্থানীয় কারো সঙ্গে কথা না বললেও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমার মেয়ে (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। আমি জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকায় অবস্থান করি। আমার মেয়ে গ্রামে তার দাদা-দাদির কাছে থাকতো। গত ৬ জুন রাত ১০টার দিকে আমার মেয়ে তার দাদার ঘরে টিভি দেখছিল। এ সময় তার দাদা-দাদি কেউ বাড়িতে ছিলেন না।

এ সুযোগে আমার প্রতিবেশী উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে ফজল ও তার ছোট ভাই নয়ন ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা করেছি। পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এ মামলায় ধর্ষক দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।

তিনি আরও জানান, আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আসামিপক্ষ আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। দ্রুত বিচারের মাধ্যমে আসামিদের ফাঁসি চাই। ফাঁসির দাবিতে ছাপানো পোস্টারগুলো তিনি বগুড়া জেলা আদালত প্রাঙ্গণসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে লাগিয়েছেন বলেও জানান।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা