সারাদেশ

ভোলায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, আহত-৩

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় চরসামাইয়া ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় অবৈধভাবে ঘর নির্মানের অভিযোগ করায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ করেন মুক্তিযোদ্ধা ছিদ্দিক পালোয়ান।

হামলার ঘটনায় মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ৩জন ব্যাক্তি আহত হন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, ভোলা চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা দখল করে স্কুলের সহকারী শিক্ষক ইমরান বহুতলা বাড়ী নিমার্ণ করে স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট করেন। এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা ছিদ্দিক পালোয়ান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ এর ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র স্কুলটিতে তদন্তে আসেন। তার উপস্থিতিতেই মুক্তিযোদ্ধার উপর স্থানীয় রাছেল এর নেতৃত্বে অতকির্ত হামলা করেন সন্ত্রাসীরা।

এসময় হামলকারীদের হাত থেকে মুক্তিযোদ্ধাকে বাচাঁতে তার নাতী মিজান ও আরিফ এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় রাছেল বাহিনী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে এ ব্যাপারে রাছেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় এই ঘটনার পর রাছেল গা ডাকা দিয়েছেন।

সান নিউজ/এএইচটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা