সারাদেশ

সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আখালিয়া-নেহারি পাড়ার রায়হান উদ্দিন (৩৪) নামক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি (২২)। রোববার ১১ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় তিনি মামলাটি দায়ের করেন। আর সচেতন নাগরিক সমাজ নগরীর আখালিয়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

মামলার এজাহারে তান্নি উল্লেখ করেন, শনিবার বিকাল ৩টার দিকে রায়হান আহমদ তার কর্মস্থল স্টেডিয়াম মার্কেটের ডা. গোলাম কিবরিয়া ও ডা. শান্তা রাণীর চেম্বারে গিয়েছিলেন। পরদিন (১১ অক্টোবর) ভোর ৪টা ৩৩ মিনিটে ০১৭৮৩৫৬১১১১ নম্বর মোবাইল থেকে তার শ্বাশুড়ি সালমা বেগমের ০১৭৮৭৫৭০৯৪৯ মোবাইল নম্বরে কল দিলে সেটি রিসিভ করেন রায়হানের চাচা হাবিবুল্লাহ।

এ সময় রায়হান কান্নাকাটি করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তাকে আটকে রাখা হয়েছে বলে জানান। তাকে বাঁচাতে দ্রুত ১০ হাজার টাকা নিয়ে বন্দরবাজার ফাঁড়িতে যেতে অনুরোধ করেন তিনি। হাববিুল্লাহ ভোর সাড়ে ৫টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে রায়হানকে দেখতে চাইলে দায়ত্বিরত পুলিশ জানান, সে ঘুমিয়েছে। এ সময় তাকে ১০ হাজার টাকা নিয়ে সাড়ে ৯টার পর ফাঁড়িতে যেতে বলেন ওই পুলিশ। সকাল পৌনে ১০টার দিকে ফাঁড়িতে গেলে পুলিশ জানায়, রায়হান অসুস্থ। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিবুল্লাহ ওসমানী হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানতে পারেন, রায়হানকে সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় এবং সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান। পরে পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজন ওসমানীর মর্গে রায়হানের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান।

তান্নি আরও উল্লেখ করেন, ‘আমার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশি হেফাজতে রেখে হাত-পায়ে আঘাত করে এবং হাতের নখ উপড়ে ফেলে। পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতনের ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে এ হত্যাকান্ডের প্রতিবাদে সিলেটের আখালিয়া এলাকায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

সান নিউজ/এক/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা