সারাদেশ

খুলনায় গৃহবধু হত্যায় একই মামলায় দুই ধারার দুইটি রায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়ায় গৃহবধ‚ টুম্পা রানী মন্ডল হত্যা মামলায় ৩০২ ধারায় স্বামীসহ তিনজনের মৃত্যুদন্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। একই সাথে লাশ গুমের অভিযোগে ২০১ ধারায় ওই তিন আসামীর ৭ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর ২ আসামি হচ্ছে অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মন্ডল। ফাঁসির আসামীদের দুটি ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর করে কারাদন্ডাদেশ দেয়া হয়। প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মন্ডল পলাতক রয়েছেন।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল বাদি হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কেরামত আলী ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।

সান নিউজ/কেএ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা