সারাদেশ

নোয়াখালীর হাতিয়াকে করোনামুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে করোনামুক্ত ঘোষণা করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ করোনা আক্রান্ত একজন রোগী করোনামুক্ত হওয়ায় এবং আর কোনো করোনা আক্রান্ত রোগী না থাকায় এ ঘোষণা দেয়া হয়।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান জানান, এ পর্যন্ত হাতিয়ায় ৭২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সর্বশেষ ৯ অক্টোবর হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন নামে করোনা আক্রান্ত হওয়া একজনের ১৫ দিন পরে ফলাফল নেগেটিভ আসায় এবং আর কোনো রোগী না থাকায় এ ঘোষণা দেয়া হয়।

হাতিয়াতে মূলত প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। যার ফলাফল পাওয়া যায় দুইদিন পর। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোহাম্মদ আলীর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য তৈরি করা হয়েছে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন ইউনিট।

এদিকে করোনা মুক্ত ঘোষণার দিন শনিবার তিনজনের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা