সারাদেশ

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবিদক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নাইম নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কিশোর হৃদয় ও হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের উভয়ের বয়স ১৫/১৭ এর মধ্যে।

নিহত নাইম ইসদাইর এলাকার মৃত.খলিল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ইসদাইর বুড়ির দোকান এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে। প্রায় সময় কিশোরদের ধাওয়া পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে ধারালো ছুরি, রাম দা নিয়ে মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ এসে কাউকে গ্রেফতার করতে পারতেন না। মাদক ক্রয় বিক্রয় নিয়ে বিরোধের জের ধরে নাইমকে ছুরিকাঘাতে খুন করেছে হৃদয় নামে আরেক কিশোর। এ ঘটনায় পুলিশ হৃদয় ও হাবিব নামে দু'জনকে গ্রেফতার করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে আল আমিন, লিমনসহ তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে ও জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা