সারাদেশ

ফরিদপুর স্টেশন সড়কটির বেহাল দশা, ভোগান্তির অন্ত নেই

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার ব্যস্ততম অন্যতম সড়ক স্টেশন রোড। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে চুনাঘাটা ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে আছে। বিভিন্ন স্থানে গর্ত, আর ভেঙ্গে কার্পেট উঠে যাওয়ায় প্রতিদিনই মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়।

অনেকে বলেন, এইটুকু রাস্তায় রিক্সা বা মটরযানে চলতে শরীর ব্যথা হয়ে যায়। অনেকে ভয়ে পায়ে হেঁটে যান ঝাঁকি পাওয়ার ভয়ে। আবার অনেক রিক্সা চালক এই সড়কের নাম শুনলে যেতে অনিহা প্রকাশ করে। কেউ কেউ গেলেও দ্বিগুন ভাড়া গুনতে হয়। বৃষ্টি হলে সীমাহিন দূর্ভোগের শেষ থাকে না। বিভিন্ন স্থানে পানি জমে থাকে, রাস্তা হয়ে যায় কর্দমাক্ত।

এলাকাবাসী বলেন, এই এলাকায় কোন ভালো মানুষ আছে কিনা জানিনা? থাকলেতো এতদিন একটা ব্যবস্থা হত। লক্ষ্মীপুরবাসী সবসময় উপেক্ষিত। কী কারণে দীর্ঘদিন ধরে সড়কের এই অবস্থা কেনইবা কর্তৃপক্ষ সড়কটির সংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন না সেই প্রশ্ন সবার? এ বিষয়ে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু’র দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার নাগরিক সমাজ।

সান নিউজ/বিডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা