সারাদেশ

পদ্মবিলে সুন্দরের খোঁজে দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলায় খোঁজ মিলেছে এক পদ্মবিলের। করোনাকালে বন্দী জীবনে সৌন্দর্য পিপাসুদের চোখে ধরা দিয়েছে বিলটি। দর্শনার্থীরা এই বিলের নাম দিয়েছেন ‘পদ্মবিল’।

ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে ঘুরে বেড়ান দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। বিকেল থেকেই ভিড় বাড়তে থাকে পদ্মবিলে। শুধু নেত্রকোনা নয়, আশেপাশের জেলা থেকেও দর্শনার্থীরা আসেন। এর ফলে কর্মসংস্থান হয়েছে স্থানীয় বেশকিছু নৌকা চালকদের।

নেত্রকোনা জেলা সদরের চল্লিশা ইউনিয়নের শ্রীধরপুর নুরপুর গ্রামে এই পদ্মবিল। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এ গ্রামের গইঞ্চাতুল নামক বিলে বেশ কয়েক বছর ধরে ফুটছে পদ্মফুল।

পদ্মবিলে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, শহরের খুব কাছাকাছি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সাথে নৌকা ভ্রমণ। আর নৌকা ভাড়া মাত্র ১০০ বা ১৫০ টাকা খরচ করলেই পদ্মাবিল পুরো ঘুরে দেখা যায়।

তার আরো জানান, এটি কৃষি বিভাগ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলে প্রকৃতির রূপ অক্ষুণ্ণ থাকবে ও এলাকার উন্নয়ন ঘটবে।

নৌকাচালক বেলাল জানান, তিনি পড়াশেনার পাশাপাশি পদ্মফুলের বিলে নৌকা চালিয়ে বেশ কিছু টাকা আয় করেছেন। তা দিয়ে নিজের যেমন খরচ চলে, তেমনি সংসারেও কিছু দিতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা