স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর সোনাগাজী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তমিজ উদ্দিন নয়ন মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওই ছাত্রীর সম্পর্কে চাচা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড় ১০টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের ভাগাদিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, তমিজ উদ্দিনের ফার্নিচার দোকানের এক কর্মচারীর মেয়ে ১ অক্টোবর তার দোকানের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে তাকে জোর পূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হুমকি দেওয়া হয় ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার বাবাকে হত্যা করা হবে।

বিষয়টি তমিজ উদ্দিনের স্ত্রী জানলে তার মুখ বন্ধ করার জন্য তাকেও সে মারধর করে। পরে তাদের ঝগড়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনাটি জানালে তার মা রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করে। পরে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা