বেগমগঞ্জের বিবস্ত্রকাণ্ড: আসামি সুমনকে বন থেকে গ্রেপ্তার
সারাদেশ

বেগমগঞ্জের বিবস্ত্রকাণ্ড: আসামি সুমনকে বন থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার এজাহারভুক্ত আসামি সামছুদ্দিন সুমনকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী রেমা-কালেঙ্গা বনাঞ্চল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে নোয়াখালী ও হবিগঞ্জ জেলা পিবিআইয়ের একটি বিশেষ টিম রেমা-কালেঙ্গা বনাঞ্চলের ত্রিপুরা পল্লী থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, আসামি সামছুদ্দিন সুমন রেমা-কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’র (পিবিআই) ইন্সপেক্টর মুক্তাদির হোসেন।

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালী ও হবিগঞ্জ জেলা পিবিআইয়ের একটি বিশেষ টিম রেমা-কালেঙ্গা বনাঞ্চলের ত্রিপুরা পল্লীতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকা দিয়ে সে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা পল্লীতে আশ্রয় নিয়েছিল। আসামিকে নোয়াখালী নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য নোয়াখালীতে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ করে একটি বখাটে চক্র। ঘটনার ৩২ দিন পর গত রবিবার এক মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা