শিক্ষা ও প্রশিক্ষণের শেষ নেই : সিটি মেয়র
সারাদেশ

শিক্ষা ও প্রশিক্ষণের শেষ নেই : সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : শিক্ষা ও প্রশিক্ষণের কোনও শেষ নেই। সকল কাজে প্রশিক্ষণ থাকা জরুরি। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমাজে প্রয়োগ করতে হবে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচির আওতায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক সিটি ইউনিটের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুক্ত ছিলেন। তাঁর জন্যই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। দুর্যোগকালীন এ সংস্থার স্বেচ্ছাসেবীরা মানুষের কল্যাণে এগিয়ে আসে। তিনি বলেন, স্বেচ্ছাসবী এই সংগঠনটি আন্তর্জাাতিক অঙ্গণেও কাজ করে চলেছে।

সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক (টেনিং) ইকরাম এলাহী চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু। এসময় ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, প্রশিক্ষক সুপ্রিয়া সাহা ও মৃণাল কান্তি রায় উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউডিআরটির ২৫ সদস্য অংশ নেন।

সান নিউজ/কেএ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা