খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১
সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় সাতক্ষীরা থেকে যাত্রীবাহি বাস খুলনায় আসার পথে মাহেন্দ্র’র সাথে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা গ্রামের মাহেন্দ্রা চালক আমিনুল ইসলাম (৫৫) এবং গাড়ির যাত্রী একই উপজেলার সাহস গ্রামের মিজানুর রহমান শেখ (৬০)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা স্থলে সড়কের বিপদজনক বাঁকে মাহেন্দ্রটি যাত্রী নিয়ে হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ও মিজানুর মারা যায়। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক।

সান নিউজ/কেএ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা