চট্টগ্রামের দুর্বৃ্তদের গুলিতে শিল্পী জনি নিহত
সারাদেশ

চট্টগ্রামের দুর্বৃ্তদের গুলিতে শিল্পী জনি নিহত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের আলোচিত ‘ঈদগাহ-ঈদগড়-বাইশারি’সড়কে দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী জনি দে (১৮) নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সড়কের ঈদগাহ ইউনিয়নের হিমছড়ি ঢালা (পাত্তারা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়ার তপন দের ছেলে। তিনি ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। তিনি বলেন, গুলিতে ওই কণ্ঠশিল্পীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোষীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাকাতের গুলিতে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জনির বাবা তপন দে জানান, বুধবার রাতে জেলার চকরিয়ায় একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে জনি। আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে জনি ও তার বাবা চকরিয়া থেকে বাড়ির পথে রওনা হন। সকাল আটটার দিকে অটোরিকশাটি ঈদগাহ-ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী কয়েকজন গাড়িটির গতিরোধ করেন। এরপর জনিকে গুলি করে তারা জঙ্গলে চলে যায়।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা