জোড়া খুনের মামলায় তিন ভাইয়ের ফাঁসি
সারাদেশ

জোড়া খুনের মামলায় তিন ভাইয়ের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচাত ভাই-বোন হত্যা মামলার আসামি তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গাইবান্ধা জেলা দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশির সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।

অভিযোগে বলা হয়েছে, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওইদিন আসামিরা পরিকল্পিতভাবে রাস্তায় বিদ্যুতের ছেড়া তার ফেলে রাখে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক মামলা করেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা