স্কুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
সারাদেশ

গাজীপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে একটি স্কুলের ভেতরে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১৩) গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ২ জনকে আসামি করা হয়েছে। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

আসামি দুজন হলেন- নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার সম্রাট হোসেন ওরফে শান্ত ও একই থানার ভবানীপুর এলাকার শাকিল আহম্মেদ। তারা গাজীপুরের কাশিমপুরে ভাড়া থাকেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন একটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে ওই কিশোরী। গতকাল বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজের জন্য কর্মস্থলে যান। কিশোরী তখন বাসায় একা ছিল। দুপুরে সে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয়। পথে সম্রাট ও শাকিল কিশোরীকে জোর করে ধরে পাশের একটি স্কুলের ভেতর নিয়ে যান। কিশোরীকে ধর্ষণের পর ওই স্থানে ফেলে রেখে তারা পালিয়ে যান।

পরে কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে। আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট ও শাকিলকে আসামি করে মামলা করেন।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা