ছবি: সংগৃহীত
সারাদেশ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ বাগিয়ে নিচ্ছেন আওয়ামী ঠিকাদার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলায় নির্মানাধীন বাগেরহাট পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের আশির্বাদপুষ্ট ঠিকাদার মেসার্স সৌরভ ট্রেডার্স। গোপালগঞ্জে বাড়ি এবং শেখ পরিবারের আস্থাভাজন হওয়ায় বিগত সরকারের আমলেও, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে কাজ নিয়েছেন। তেমনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৬ তলা বিশিষ্ট এই পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের কাজ নেওয়ার জন্য কর্মকর্তাদের যোগসাজশে চেষ্টা করে যাচ্ছেন।

অনুসন্ধানে জান গেছে, মেসার্স সৌরভ ট্রেডার্স-এর প্রোপাইটরের নাম আবু মোহাম্মদ মোরসালিন। তার বাড়ি গোপালগঞ্জ শহরের চাঁদমারি এলাকার সবুজবাগ সড়কে। তিনি গ্যালাক্সি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এই্ কাজটি পাচ্ছেন। কাজ পাওয়ার জন্য তিনি নানা অসদুপায় অবলম্বনও করেছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে দাপ্তরিক গোপনীয় নথী থেকে প্রাক্কলন (ইস্টিমেট) ব্যয় জেনেছেন্ কর্মকর্তাদের যোগসাজশে। পরবর্তীতে ১০ শতাংশ হ্রাসমূল্যে দরপত্রে অংশগ্রহন করেছেন। একইভাবে তার আস্থাভাজন সৈকত এন্টারপ্রাইজও ১০ শতাংশ হ্রাসমূল্যে দরপত্রে অংশগ্রহন করেন। তারা দুজনই ১৫ কোটি ২৪ লক্ষ ৭ হাজার্ ২৯ টাকা মূল্য দিয়ে দরপত্র দাখিল করেন। এই দরপত্রে আরো তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, কোন কাজের প্রাক্কলন ব্যয় সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া অন্য কেউ জানেন না। ওই ঠিকাদারকে অফিসের কোন কর্মকর্তা প্রাক্কলন ব্যয়ের পরিমান জানিয়েছেন। যার ফলে তিনি খুব সহজে ১০ শতাংশ হ্রাসমূল্যে এই দরপত্র দাখিল করতে পেরেছেন। বিগত সরকারের আমলেও আওয়ামী লীগের নেতারা এভাবে বিভিন্ন দপ্তর থেকে কাজ বাগিয়ে নিতেন। পরিবর্তিত পরিস্থিতিতে এ ধরণের কাজ হলে সাধারণ ঠিকাদাররা কোথায় যাবে বলে আক্ষেপ করেন ওই ঠিকাদার।

এ বিষয়ে জানতে মেসার্স সৌরভ ট্রেডার্সের প্রোপাইটরকে ফোন করলে, তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ রইজ ফোন রিসিভ করেন। তিনি বলেন, স্যার (আবু মোহাম্মদ মোরসালিন) হজ্বে গেছেন। তিনিই আসলে আপনি ফোন করেন।

বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার বলেন, আমার অফিস ছাড়াও প্রাক্কলন ব্যয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, প্রধান কার্যালয় ও প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। আসলে ঠিকাদাররা কোথা থেকে পেয়েছে, তা আমার জানা নেই। আমি ঠিকাদারদের কোন তথ্য সরবরাহ করিনি। আর যাদের দাপ্তরিক কাগজপত্র সঠিক রয়েছে, যাচাই-বাচাই করে সেই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। এই কাজের ঠিকাদার মূলত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে নির্বাচন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

গেল ১৫ এপ্রিল বাগেরহাট পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য ৬ তলা একাডেমিক ভবন নির্মানের জন্য দরপত্র আহ্বান করেন বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার। দরপত্র দাখিলের সবশেষ সময় ছিল ১৫ মে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা