কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জে কিশোরগ্যাং এর ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাং এর ধাওয়া পাল্টা ধাওয়ায় দুজন আহত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুর ১ টার দিকে ইটের আঘাতে হোসাইন (১৮) নামের একজন গুরুতর আহত হন। এছাড়াও শাহীন (২০) নামের আরেকজন পিটুনির শিকার হন।

দুঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কিশোরগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টীম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোসেনপুর বাজার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১ টা থেকে কুড়িঘাট বধ্য ভূমি স্মৃতিসৌধ থেকে হোসেনপুর উপজেলার উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের মধ্যে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনায় পৌর এলাকার পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ইটপাটকেলের ভয়ে দোকান-পাট বন্ধ রেখে নিরাপদ স্থানে অপেক্ষা করতে থাকেন।

ব্যবসায়ীদের অভিযোগ চলতি মাসের ১২ তারিখ এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে দুয়েক দিন পর পর পৌর এলাকা কিশোর গ্যাংদের এ রকম বিশৃঙ্খলার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়। এ রকম পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এ বিষয়ে আমার চেয়ে আপনি ভালো জানেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এ রকম পরিস্থিতি শত বছর ধরে চলে আসছে। আমি আসার পর তিন মাস আগে সকল নেতা কর্মীদের নিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা