ছবি : সংগৃহিত
সারাদেশ
নোয়াখালী

মাদক বিক্রিতে বাধা, ২ জনকে পিটিয়ে আহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. আবদুল সাহেদ (২৯) ও মো. আবদুল শামীম (২১) নামের দুই যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : পিরিয়ড ট্যাবু দূর করতে সচেতন হতে হবে

রোববার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব নুরপুর গ্রামের বদর শাহ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনায় আহত যুবক মো. আবদুল সাহেদ ও মো. আবদুল শামীম পূর্ব নুরপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় সুধারাম থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আবদুল সাহেদ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্ব নুরপুর গ্রামের মনির হোসেন টিপুর ছেলে মো. মেহেরাফ হোসেন ইমন (২২) স্থানীয়ভাবে কিশোরগ্যাং গড়ে তোলে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।

আরও পড়ুন : প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

ইতিপূর্বে তাকে ফেনসিডিলসহ আটক করে আইশৃঙ্খলা বাহিনী। তার এই মাদক ব্যবসায়ে বাধা দিলে সমাজের লোকজনকে একাধিকবার হামলা করে ইমন ও তার কিশোরগ্যাংয়ের সদস্যরা।

সম্প্রতি ইমন এলাকায় পুনরায় ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা শুরু করলে স্থানীয় মো. আবদুল সাহেদ ও মো. আবদুল শামীমসহ এলাকার বাসিন্দারা তাকে মাদক বিক্রিতে বাধা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে রোববার রাতে ইমনের নেতৃত্ব মনি হোসেন টিপুসহ কিশোরগ্যাং সদস্যরা মাদক বিক্রিতে প্রতিবাদকারী সাহেদকে বদর শাহ জামে মসজিদের সামনে একা পেয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেদম পিটিয়ে আহত করে।

এসময় সাহেদের ভাই শামীম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা শামীমকেও বেদম পিটিয়ে গুরত্বর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

এ বিষয়ে জানতে অভিযুক্ত মেহেরাফ হোসেন ইমনের মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বলেন, বিষয়টি শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে খবর নিয়ে জানা গেছে মেহেরাফ হোসেন ইমন নামের ওই যুবক এলাকায় বিভিন্ন অসংহতিপূর্ণ কার্যকলাপে জড়িত।

আরও পড়ুন : জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

এ সংক্রান্ত বিষয়ে বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগীদের থানা পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান পাঠান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা