কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

কুমিল্লায় অভিযুক্ত ছেলেকে থানায় সোপর্দ করলেন বাবা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় এক ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ নিলেন শামীম মেম্বার। গত ১২ মে বিএনপি নেতা বিল্লালের উপর পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্না (২৪) কে নিজেই থানায় সোপর্দ করলেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শামীম মেম্বার বলেন, “প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও গলিয়ারাবাসী, আপনারা জানেন যে গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের উপর একটি নেক্কারজনক হামলা চালানো হয়, যেখানে সে গুরুতর আহত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এ ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমার ছেলেকে নিজ হাতে থানায় তুলে দিয়েছি। আইন অনুযায়ী তার উপযুক্ত শাস্তি কামনা করছি।”

তিনি আরো বলেন, “এই ঘটনায় যারা জড়িত, তাদের অভিভাবকদেরও আহ্বান জানাই—আপনারাও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সন্তানদের থানায় সোপর্দ করুন। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি, কেউ কেউ আমাকে এই ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন—আমি এই হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

গলিয়ারা ইউনিয়নে এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজে এমন সচেতন ও ন্যায়পরায়ণ অভিভাবকের দৃষ্টান্ত ভবিষ্যত প্রজন্মের জন্য হতে পারে অনুকরণীয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা