দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

দিনাজপুরে গ্রীষ্মকালে টমেটো চাষ করে বাজিমাত করেছেন কৃষকরা

দিনাজপুর প্রতিনিধি

টমেটোকে শীতকালীন সবজির তালিকা থেকে বের করে এনেছেন দিনাজপুরের কৃষকরা। গ্রীষ্মকালে টমেটো চাষ করে রীতিমতো বাজিমাত করেছেন তারা। জেলার সদর উপজেলার গাবুড়া বাজারে তাদের উৎপাদিত টমেটোয় লাল হয়ে উঠেছে হাটবাজার। ইতোমধ্যে এ বাজারে ২০০ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়েছে। পাইকারদের ধারণা, আরো শতকোটি টাকার ফসল মাঠে রয়েছে।

সাধারণত ফেব্রুয়ারির মধ্যেই শীত শেষ হয়ে যায়, সঙ্গে টমেটোর মৌসুমও। কিন্তু দিনাজপুরের মাঠে এখনো টসটসে টমেটো ঝুলছে গাছেই। এগুলো বিশেষ গ্রীষ্মকালীন জাতের টমেটো, যা মার্চ থেকে জুন পর্যন্ত চাষ করা যায়। মধ্য মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত বাজারে আসে এসব টমেটো। এরপর জমি প্রস্তুত করা হয় অন্য ফসলের জন্য।

দিনাজপুর-চিরিরবন্দর সড়কসংলগ্ন গর্ভেশ্বরী নদীর তীরে অবস্থিত গাবুড়া বাজার জেলার সবচেয়ে বড় টমেটো হাট। আশপাশের এলাকা থেকে চাষিরা তাদের উৎপাদিত টমেটো এখানে নিয়ে আসেন। সেখান থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দারাও কম দামে পাচ্ছেন টাটকা টমেটো।

বাজারের ইজারাদার আরিফুল ইসলাম বলেন, গাবুড়া বাজারে প্রতিদিন ২ থেকে ২.৫ কোটি টাকার টমেটো বিক্রি হয়। গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি টমেটো বেচাকেনা হয়েছে। গর্ভেশ্বরী নদীর তীর থেকে মাস্তান বাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে অস্থায়ী আড়ত গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পাইকার টমেটো কিনতে আসেন।

এই বাজারে বিপুল প্লাস, প্রভেনসিভ, রোমা ভিএফ, মিন্টু সুপার, আনসাল, রানী, শক্তি প্লাসসহ নানা জাতের টমেটো পাওয়া যায়। জাতভেদে আকার, স্বাদ এবং দামে পার্থক্য রয়েছে। কৃষকরা জানান, এবার ফলন ভালো হলেও দাম কিছুটা কম।

কৃষকরা সরকারের কাছে টমেটো সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এতে দীর্ঘদিন ফসল সংরক্ষণ করা সম্ভব হবে এবং চাষিরা বেশি লাভবান হবেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন বলেন, টমেটো সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন।

এভাবেই দিনাজপুরের কৃষকরা গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য দেখিয়ে কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা