মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

কবি আবদুল হাই ইদ্রিছীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

মৌলভীবাজার প্রতিনিধি

মাসিক শব্দচর সম্পাদক সাংবাদিক, লেখক ও কবি আবদুল হাই ইদ্রিছীর নাম, প্রোফাইল, ও তাঁর ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে কমলগঞ্জ থানায় উপস্থিত হয়ে কবি আবদুল হাই ইদ্রিছী এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নাম্বার ৭১০। ডায়েরিতে তিনি উল্লেখ করেন,“ অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেসবুক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার মান-সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তাই আমার মান-সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছি।"

কবি আবদুল হাই ইদ্রিছী আরো বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামের বাংলায় (আবদুল হাই ইদ্রিছী https://www.facebook.com/abdulhai.idrishee.1) একটি আইডি ও ইরেজিতে ( "Abdul Hai Idrishee" https://www.facebook.com/abdulhaiidrishee.official) একটি পেজ রয়েছে, এছাড়া আমার নামের আর কোন আইডি বা পেজ নেই। কিন্তু ইদানিং অজ্ঞাত নামা ব্যক্তি/ব্যক্তিরা আমার নামে ও প্রোফাইলে আমার ছবি ব্যবহার করে আইডি খোলে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তাই আমি মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করছি প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন।

কমলগঞ্জ থানার অফির ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন- "কবি আবদুল হাই ইদ্রিছীর একটি অভিযোগ পেয়েছি। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।"

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা