দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চয়পত্রগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে ১০ লক্ষ টাকা মূল্যের সঞ্চয়পত্র তুলে দেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহানা আফরোজ।

শহীদ পরিবারের যাঁরা সঞ্চয়পত্র পেয়েছেন তাঁরা হলেন: দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলেম উদ্দীন। দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন। বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মোঃ আল আমিন সরকারের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার। ঢাকার বনশ্রী এলাকার শহীদ মোঃ আশিকুল ইসলামের মাতা আরিশা আফরোজ। চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহীদ মোঃ সুমন পাটোয়ারীর পিতা মোঃ ওমর ফারুক। বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবুর স্ত্রী শারমিন আক্তার। বিরল উপজেলার এম নাগর বাড়ি গ্রামের শহীদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার। বিরল উপজেলার মধ্য করলা গ্রামের শহীদ মোঃ মাসুম রেজা অন্তরের পিতা মোঃ মিজানুর রহমান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা