চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অবরোধ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুইদিন রেল অবরোধ করবে জেলাবাসী। আগামীকাল বুধবার (১৪ মে) ও পরের দিন বৃহস্পতিবার এ রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও সুশাসনের জন্য নাগরিক-সুজন আলাদাভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিন বুধবার সকাল ১০টায় রেল স্টেশনে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় স্টেশনে মানববন্ধন কর্মসূচিও পালিত হবে। পর দিন বৃহস্পতিবারও দুই ঘণ্টা রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। রেল কর্তৃপক্ষের উদাসিনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানান তারা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা