সারাদেশ

নারীকে বিবস্ত্র করে নির্যাতন : আরও তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মাঈন উদ্দিন সাজুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেলকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মাঈন উদ্দিন সাজুর তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আনোয়ার হোসেন সোহাগ ও নুর হোসেন রাসেলের দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৪ অক্টোবর দুপুরে ঘটনার ৩২ দিন পর নারীকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ হলে মুহূর্তেই ভাইরাল হয়। ঘটনার পর থেকে ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিত নারীর পরিবারকে কিছুদিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসতবাড়ি ছাড়তে বাধ্য করে। এতে ঘটনাটি এলাকাবাসী ও প্রশাসনের অগোচরে থাকে। অবশেষে জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা