সারাদেশ

ধর্ষণবিরোধী বিক্ষোভ-মানববন্ধনে উত্তাল রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে দ্বিতীয় দিনেও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর মহানগরী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রংপুরের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় যুব সংহতি ও ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।

এসময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সাজু রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,রংপুর জেলা আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমুখ।

আন্দোলনকারী তাদের বুকে ‘রাষ্ট্র তুমি ধর্ষকের ফাঁসি দাও-নয়তো জনগনের হাতে ছেড়ে দাও’ ‘যে দেশ চালায় নারী-সেদেশে কেন রোজ ধর্ষিত হয় নারী’ ‘হে রাষ্ট্র কুকুর নিধন বাদ দিয়ে ধর্ষক নিধন করো’ -সহ বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা বলেন, তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিসংতা বেড়ে যাওয়ার জন্য বিচারহীনতা এবং রাষ্ট্রের দুর্বল পদক্ষেপকে দায়ি করে বলেন, ধর্ষণের শাস্তি দ্রুত বিচার ট্রাইবনুালে বিচার করে প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। একই দাবীতে সকাল থেকে নগরীর লালবাগ এবং কাচারী বাজার এলাকায়ও মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থী জনতা।

সান নিউজ/এইচআরএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা