পটুয়াখালী প্রতিনিধি
সারাদেশ
কুয়াকাটা সৈকতে বালুভর্তি জিওব্যাগ

হারাচ্ছে সৌন্দর্য, বাড়ছে দুর্ঘটনা

পটুয়াখালী প্রতিনিধি

দেশ-বিদেশের অসংখ্য পর্যটক একইসাথে সূর্যোদয় এবং সূর্যাস্তের অতিপ্রাকৃত দৃশ্য উপভোগে ভিড় জমান দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটায়। তবে ভাঙনরোধে সৈকতে ফেলা বালুভর্তি জিওব্যাগের কারণে ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটকরা। একই সাথে সমুদ্র সৈকতটি হারাচ্ছে সৌন্দর্য। ঈদুল ফিতরের ছুটিতে অন্তত অর্ধশতাধিক পর্যটক আহত হয়েছেন এসব কারণে।

স্থানীয়রা জানান, সৈকতের অব্যাহত ভাঙন ঠেকাতে তিন বছর আগে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। সেসব ব্যাগ এখন পড়ে আছে এলোমেলোভাবে। কিছু কিছু ব্যাগের বালু সরে যাওয়ায় সৃষ্টি হয়েছে গর্ত, শ্যাওলায় পিচ্ছিল হওয়ার কারণে বাড়ছে দুর্ঘটনা।

ঢাকা থেকে সপরিবারে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আব্দুল জব্বার জানান, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। সূর্যোদয়ের সময় যখন সোনালি আলো পানিতে ঝিলমিল করে, মনে হয় যেন কোনো ছবির জগতে চলে এসেছি। কিন্তু সৈকতের বর্তমান অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে এসে এসব জিও ব্যাগের কারনে পড়ে গিয়ে আহত হতে হওয়র ঘটনা খুবই দুঃখজনক। জিও ব্যাগে শ্যাওলা জমে গেছে, আর একটু অসতর্ক হলেই পিছলে পড়ে যাওয়া অনিবার্য।

আরেক পর্যটক আনোয়ারা বেগম জানান, পরিবার নিয়ে এসেছিলাম কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু গোসল করতে গিয়ে আমার ছোট ছেলে হঠাৎই পড়ে যায় এক গর্তে। পরে বুঝলাম, ছেঁড়া জিও ব্যাগ থেকে বালু সরে গিয়ে ওই গর্ত তৈরি হয়েছে। জোয়ারের সময় এগুলো পানির নিচে ঢাকা পড়ে যায়, তাই আগেভাগে বুঝে ওঠা যায় না।

বরিশাল থেকে আগত পর্যটক আবুল হাসেম জানান, সাগরের অব্যাহত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিয়ে জিও ব্যাগ ফেলে বরং সৈকতের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটকরা। এ কারণে কুয়াকাটায় পর্যটক আগমনে বিরূপ প্রভাব পড়তে পারে।

পর্যটন ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু বলেন, কুয়াকাটা কেবল আমাদের জীবিকার উৎস নয়, আমাদের অহঙ্কার। প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন। কিন্তু সৈকতের যেসব জায়গায় জিও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, তা এখন বিপদের কারণ। অব্যবস্থাপনার কারণে কুয়াকাটা তার মোহনীয় রূপ হারাতে বসেছে। দ্রুত ব্যবস্থা না নিলে কুয়াকাটার সুনাম ক্ষুন্ন হবে, আর পর্যটকরাও আসতে নিরুৎসাহিত হবেন।

তবে স্থানীয় প্রশাসন এসব বিষয়ে সতর্ক ও সচেতন আছে বলে জানিয়েছেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুরনো জিও ব্যাগ ও স্থাপনা অপসারণের বিষয়ে আলোচনা হয়েছে। সৈকতের অব্যাহত ভাঙ্গনরোধে শীঘ্রই সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য ব্লক স্থাপন করা হবে। এসব ব্লক স্থাপনের পরই সৈকত থেকে এসব জিওব্যাগ অপসারন করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা