মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

কমলগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধূ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ওই ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ উপজেলায় আসে। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে যেনে বাড়িতে যাওয়ার জন্য ওই গৃহবধূ একটি অটোরিক্সা ভাড়া করেন। অটোড্রাইভার এর সাথে পাভেল নামে একটি ছেলে ছিল। পরে অটোড্রাইভার রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে অটো ড্রাইভার রনি পরে পাবেল জোরপূর্ক ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে একটা সিএনজি চালিত অটোরিক্সায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূ কমলগঞ্জ থানাকে অবগত করলে পুলিশ অটোড্রাইভার রনি মিয়া (৩২) কে আটক করেন। আটককৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাটিলার মৃত বাতির মিয়ার ছেলে। এছাড়াও অপর ধর্ষণকারী পাভেলকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। স্বামীর সাথে দেখার করার জন্য ঢাকায় যাবেন। গাড়ি আসতে দেরি হওয়াতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য একটি অটোভাড়া নেন। তখন অস্ত্রের মুখে জিম্মী করে আলীনগর চা বাগানে জোরপূর্বক দুজন মিলে ধর্ষণ করে। আমার বাবা এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

কমলগঞ্জ থানার (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা