ছবি: প্রতিকী
সারাদেশ

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘মানসিক ভারসাম্যহীন’ সেই নারীর অবশেষে ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ভবঘুরে হিসেবে শনাক্ত করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) তাকে উদ্ধার করে পরশুরাম থানা পুলিশের উদ্যোগে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার (০২ এপ্রিল) পরশুরাম পৌর এলাকার খোন্দকিয়া এলাকায় ওই নারী রাস্তায় প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রাসহ সংগঠনের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই নারী এক কন্যা সন্তানের জন্ম দেন।

তারপর থেকে সন্তানকে নিয়ে হাসপাতালেই ছিলেন। কিন্তু হাসপাতালে নার্স ও চিকিৎসককে ফাঁকি দিয়ে ফের পৌর এলাকার খোন্দকিয়া এলাকায় গিয়ে রাস্তায় ঘুরাঘুরি করতে থাকেন।

মানসিক ভারসাম্যহীন ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। মধ্যবয়সী এই প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। শুদ্ধ ভাষায় কথা বললেও এই নারী নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, তার নাম শামীমা, পিতার নাম আনোয়ার হোসেন, মাতার নাম আঞ্জুমান। স্বামীর কথা জানতে চাওয়া হলে জানান, স্বামী বাইরে আছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, ২ এপ্রিল স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কন্যা সন্তানের জন্মদেন। এরপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। কদিন আগে সে আবারো খোন্দকিয়া গ্রামে চলে গেলে তাকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবঘুরে হিসেবে সনাক্ত করে পুলিশ হেফাজতে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী অজ্ঞাত পরিচয়ের কোন ব্যক্তি অহেতুক রাস্তায় ঘুরাঘুরি করলে এবং রাত্রি যাপনের জন্য কোন ঠিকানা বা আশ্রয়ন্থল না থাকলে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যেতে পারবে।

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে ভবঘুরে হিসেবে শনাক্ত করে উপজেলার সমাজ সেবা কর্মকর্তার সহযোগিতায় সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার নিয়ম রয়েছে।

পরশুরামের খোন্দকিয়া থেকে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন ওই নারীর কোন পরিচয় বা নাম ঠিকানা না পাওয়ায় নিয়ম অনুযায়ী তাকে ভবঘুরে হিসেবে শনাক্ত করে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

২ এপ্রিল পরশুরাম হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর থেকে স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন ব্যক্তি ওই নারীর পরিচয় জানতে চেয়ে ভিডিও ও ছবি পোস্ট করেছেন কিন্তু তারপরও তার পরিচয় পাওয়া যায়নি।

তারপর সরকারী নীতিমালা অনুযায়ী তাকে ভবঘুরে হিসেবে শনাক্ত করে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা