লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভির উদ্যোগে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে পরিক্ষার্থীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। টানা ৩ ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে তাদের। অতিরিক্ত গরমের কারণে তাদের গলা শুকিয়ে গেছে। তারা ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

কয়েকজন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে, গেইটে এসে ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা করে জানিয়েছেন, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছে। এভাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে উদ্যোগ নেওয়া হলে ভালো হবে।

কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে (আজ) প্রথমদিন তারা ৮'শ এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পানি ও স্যালাইন বিতরণের সময় অভির সঙ্গে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, ছাত্রদল নেতা মতিউর আরিফ ও প্রিয়ন্তাসহ আরো অনেকে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা