সারাদেশ

সিলেটে শিশু ধর্ষণ মামলার দুই আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ২ আসামিকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে সিলেট মহানগর হাকিম (তৃতীয়) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে বিচারক শারমিন খানম নিলা তা মঞ্জুর করেন।

আসামিরা হলেন, জালালাবাদ থানার রায়েরগাঁওয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই গ্রামের তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিলো।

রোববার (৫ অক্টোবর) ভোরে জসিম উদ্দিনকে সুনামগঞ্জের আক্তাপাড়া ও মো. এখলাছ মিয়াকে সিলেট শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর সিলেট শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন জসিম ও এখলাছ।

ধর্ষিতার বাবা সে রাতেই জালালাবাদ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। এর ১৯ দিন পর আসামিদের গ্রেপ্তার করা হয়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

নোয়াখালীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল...

৪৮ ঘণ্টায় পানিতে ঝরল দুই শিশুর প্রাণ

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দু...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা