সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহন 

আদিল হোসেন তপু , ভোলা প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উকিল পাড়া আইসিএবি জেলা কার্যালয়ে শপথ পড়ানো হয়।

আরও পড়ুন: ১/-১১ বিএনপিই সবচেয়ে বেশি ভুক্তভোগী

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেন এদেশের লাখো-কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মরহুম ফজলুল করিম (রহ.)। তিনি ছাত্র সমাজকে আদর্শ ছাত্র তৈরির ফাউন্ডেশন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ১৯৯১ সালে ২৩ আগস্ট রোজ শুক্রবার প্রতিষ্ঠা করেন। তিনি এই কবুলিয়ত সংগঠনের স্লোগান দিয়েছিলেন ''সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন"। আমরা যদি এই সাহাবাদের অনুসরণে জীবনকে গঠন গড়তে পারি তাহলেই এদেশকে নববী যুগের মত সোনালী শাসনব্যবস্থা ''ইসলামী হুকুমত প্রতিষ্ঠা" করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলনে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কেন্দ্র ও ঊর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি আনুগত্যশীলতা রেখে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। আগামীতে দেশে নববী আদর্শের নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিকল্প নেই। যারা দেশকে বিদেশি হয়নাদের হাত থেকে রক্ষা করবে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ১২

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আবু জাফর, সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাবীব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা