সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে গ্রাম আদালত প্রকল্পের মাসিক ও ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে গ্রাম আদালত প্রকল্পের মাসিক ও ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) সকাল ১০ ঘটিকায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা টিম কর্তৃক আয়োজিত শরীয়তপুর সদর উপজেলাধীন আংগারিয়া ইউনিয়ন পরিষদে মাসিক স্টাফ কো-অর্ডিনেশন ও ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজীর সভাপতিত্বে সকল উপজেলা কো-অর্ডিনেটর এবং পিএফএ সভায় অংশগ্রহণ করেন।
প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী বলেন যে, নতুন বছরের প্রথম কোয়ার্টারে প্রকল্পের লক্ষ্য অনুযায়ী অর্জন এবং শতভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং মামলা গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে ইউপি প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন চলমান কোয়ার্টারের প্রধান লক্ষ্য।

এসময় উপজেলা ভিত্তিক মাসিক এবং ত্রৈমাসিক মামলা গ্রহণ ও নিষ্পত্তির টার্গেট প্লানিং সহ সংশ্লিষ্ট সকল উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন স্টেকহোল্ডারদের সাথে আউটরিচ প্রোগ্রাম ও লিংকেজ বৃদ্ধি করার মাধ্যমে সরকারি দপ্তরের ওয়েব সাইটে গ্রাম আদালত কার্যক্রম আপলোড করার বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
ডিস্ট্রিক্ট ম্যানেজারের উদ্যোগে গত বছরের লক্ষ্য ও অর্জনে বিশেষ ভূমিকা রাখার জন্য সকল স্টাফ ও কোয়ার্টারের সেরা পারফরমার কে পুরস্কৃত করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর মোঃ লুৎফর রহমান মোল্লা-গোসাইরহাট উপজেলা, সাথী আক্তার -জাজিরা উপজেলা, মোঃ জামাল উদ্দিন-সদর উপজেলা, উৎপল মন্ডল-ডামুড্যা উপজেলা, মোঃ ইকবাল জামিল ও মোঃ আনিছুর রহমান-নড়িয়া উপজেলা, মোঃ জামাল হোসাইন ও মোঃ জাকারিয়া হোসাইন-ভেদরগঞ্জ উপজেলা এবং পিএফএ শুভ চন্দ্র দে- জেলা অফিস, শরীয়তপুর এবং সাংবাদিক মোঃ আল-আমিন শাওন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা