সারাদেশ

বরিশালে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নগরীর অমৃতলাল দে সড়কে তৃষা হালদার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য তৃষার স্বামী সুমন কর্মকারকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

তবে এটিকে আত্মহত্যা বলে চালাতে চাচ্ছে গৃহবধূর স্বামীর পরিবার। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটলেও শনিবার (০৩ অক্টোবর) দুপুরে গৃহবধূকে হাসপাতালে নেয়ার বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, স্বরূপকাঠী উপজেলার বেলেডাঙ্গা গ্রামের সুদেব হালদারের কন্যা তৃষা হালদারের বিয়ে হয় দুই বছর আগে। শনিবার দুপুর ১টার দিকে তৃষার গলায় ওড়ানো পেচানো অবস্থায় খাটের উপর শোয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তৃষার মৃত্যু হয় বলে দাবী তাদের। পরবর্তিতে পুলিশ খবর পেয়ে তৃষার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল বলেন, “গৃহবধূর হাতে ও গলায় আঘাতে চিহ্ন রয়েছে। তাই তারা প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা নিয়েও সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হতে পারবেন। সে জন্য তার স্বামী সুমন কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”

গৃহবধূ তৃষার বাবা সুদেব হাওলাদার বাল্যে এবং মা কনিকা হাওলাদার দুই বছর আগে মারা যাওয়াতে তার পক্ষে কথা বলার তেমন কেউ নেই বলে জানা গেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা