সারাদেশ

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : একাত্তরের ঘাতক, দালাল নির্মুল কমিটি ফরিদপুর জেলা শাখা ও সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখা এবং মুক্তিযোদ্ধা’৭১-এর যৌথ উদ্যোগে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা হল মিলনায়তনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া এই শোক সভায় শুরুতে দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সভার পরবর্তী পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসকসহ সমাজের সর্বস্তরের মানুষ।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার। বিশেষ অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার ৫নং আসামী বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, শিল্পপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ. সামাদ, ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সামাদসহ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, খন্দকার মঞ্জুর আলী, শহর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, ফমেক সাবেক অধ্যক্ষ ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর মটর ওয়ার্কাস (১০৫৫)-এর সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসির, ঘাতক-দালাল নির্মুল কমিটির ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, শিল্পপতি শামীম হকের প্রস্তাবনায় ফরিদপুর সুপার মার্কেটের নামকরণ বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের নামে করার অনুরোধ আসলে মেয়র শেখ মাহতাব আলী মেথু তা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা