সারাদেশ

ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্র কারাগারে

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এক স্কুলছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পাশাপাশি সদর হাসপাতালে ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়।

গ্রেফতার স্কুলছাত্র উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের এক ব্যক্তির ছেলে। শুক্রবার রাতে বাড়ি থেকেই স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ও ভুক্তভোগী কিশোরী একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে স্কুলছাত্রীর সঙ্গে স্কুলছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাত দেখায় স্কুলছাত্র।

সম্প্রতি স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ দিলে স্কুলছাত্র অস্বীকৃতি জানায়। উপায় না পেয়ে থানায় ধর্ষণ মামলা করা হয়। পরে স্কুলছাত্রীকে সদর হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, গ্রেফতার কিশোরের সামনে ছাত্রীর জবানবন্দি নেয়া হয়েছে। এরই ভিত্তিতে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা