সারাদেশ

কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে। ঘটনাস্থলে এক নারী যাত্রী মাইক্রোবাস চালক মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যান। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা