জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবের শ্রদ্ধাঞ্জলি
সারাদেশ

জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৩তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিব শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত সচিবরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা