টেকনাফে একমাসে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা জব্দ
সারাদেশ

টেকনাফে একমাসে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ সীমান্তে থেকে সেপ্টেম্বর মাসেই ১২ লাখ ৫০ হাজার ইয়াবা ও বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধারের ঘটনায় ৩৪ জনকে আটক করা হয়। ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সেপ্টেম্বর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ১২ লাখ ৪৯ হাজার ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৭শ টাকা। এই সব ইয়াবা জব্দের ঘটনায় ৩৬ মামলায় ৩২ জনকে আটক করা হয়। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে সাড়ে ২৫ হাজার টাকা মূল্যমানের মিয়ানমারের বোতল মদ, ৯০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এসব জব্দের ঘটনায় দুটি মামলা করা হয়। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ লাখ ১২ হাজার ২০২ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। নয়টি মামলায় একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। একটি মামলায় একজনকে আটক করা হয়। তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা